ভালো থেকো
তোমার দেওয়া যা কিছু ছিল
সব যত্ন করে রেখে দিয়েছি ;
কেন তুমি বুঝবেনা।
তোমার দেওয়া স্বপ্ন গুলো
চোখে সাজিয়ে নিয়েছি ;
কেন তুমি বুঝবেনা।
আপন করতে কষ্ট হলেও
তোমারই কথাই আজ
অনেক কিছুই আপন করে নিয়েছি ।
লড়াইটা যে আজ আর
আমার আর তোমার নয় ;
আজ যে আমি সরে যাচ্ছি ;
তুমি ভাল থেকো ।।
No comments:
Post a Comment