Saturday, 23 August 2014

মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা 
মন খারাপ হলে কুয়াশা হয় আর ব্যাকুল হলে তিস্তা 
Go wherever you mind wants go

Friday, 20 June 2014

ভুলে যাই

কতদিন তোমার মুখখানা
আমার দেখা হয়নি;
মাঝে মাঝে মনে হয়
না দেখতে দেখতে ভুলেই যাব;
তবু ভুলিনা,
আবছা আবছা ভেসে ওঠে তোমার মুখ
ছবিগুলো দেখলে আবার তুমি স্পষ্ট হয়ে ওঠো।
স্মৃতিরা তাড়া করে বেড়াই আমার পিছু পিছু
ভুলতে চাইছি বলেই হইত ভুলতে পারিনা।
প্রকৃতি ও আমারই মতন 
ভালবাসতে বড্ড ভালোবাসে;
তাই সেখানেও বারবার
ফিরিয়ে দেই তোমাকে আমারই কাছে।

Saturday, 8 March 2014



Morning Session at Moidan, Kolkata, Westbengal, India












Friday, 7 March 2014

ভালো থেকো

তোমার দেওয়া যা কিছু ছিল
সব যত্ন করে রেখে দিয়েছি ;
কেন তুমি বুঝবেনা।
তোমার দেওয়া স্বপ্ন গুলো
চোখে সাজিয়ে নিয়েছি ;
কেন তুমি বুঝবেনা।
আপন করতে কষ্ট হলেও
তোমারই কথাই আজ 
অনেক কিছুই আপন করে নিয়েছি ।
লড়াইটা যে আজ আর 
আমার আর তোমার নয় ;
আজ যে আমি সরে যাচ্ছি ;
তুমি ভাল থেকো ।।