Friday, 20 June 2014

ভুলে যাই

কতদিন তোমার মুখখানা
আমার দেখা হয়নি;
মাঝে মাঝে মনে হয়
না দেখতে দেখতে ভুলেই যাব;
তবু ভুলিনা,
আবছা আবছা ভেসে ওঠে তোমার মুখ
ছবিগুলো দেখলে আবার তুমি স্পষ্ট হয়ে ওঠো।
স্মৃতিরা তাড়া করে বেড়াই আমার পিছু পিছু
ভুলতে চাইছি বলেই হইত ভুলতে পারিনা।
প্রকৃতি ও আমারই মতন 
ভালবাসতে বড্ড ভালোবাসে;
তাই সেখানেও বারবার
ফিরিয়ে দেই তোমাকে আমারই কাছে।

No comments:

Post a Comment